হরিপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৪:০৬ পিএম আপডেট: ০৮.০৫.২০২২ ৪:২০ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে রুমিন (৫) ও শোভা আক্তার (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল  ৯টার দিকে ভাতুরিয়া ইউনিয়নের মধুডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার। রুমিন ও শোভা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে খাওয়া শেষে তারা দুজন বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পানিতে পড়ার প্রায় দুই ঘন্টা পর অনুমানিক সকাল ১০টায় স্থানীয় লোকজন শিশু দুইটির মরদেহ ভাসতে দেখে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়ে হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft