সয়াবিন তেল মজুত করায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৪:১২ পিএম



চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অতিরিক্ত সয়াবিন তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  রবিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে উপজেলার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে ব্যবসায়ী আক্তার হোসেন এর বাড়িতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল মজুত করায় ৪০ হাজার টাকা জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর। অভিযানে সহযোগিতা করে দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মনির হোসেন।

 এ বিষয়ে এস.এম. আলমগীর বলেন অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুদকৃত তেল চব্বিশ ঘন্টার মধ্যে খোলা বাজারে বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft