কাশিয়ানীতে বাসের চাপায় ২ কিশোর নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৪:২১ পিএম


জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর বাসের চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন রুমান  শিকদার (১৬) ও আতিক মোল্ল্যা (১৫)। 

নিহতদের মধ্যে রুমান শিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বদির সিকদারের ছেলে। অপর নিহত কিশোর আতিকের বাড়ী প্রতিবেশী নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। দূর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রায়হান। 

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলেন জানা গেছে, দুই বন্ধু মটরসাইকেলে করে গতকাল শনিবার রাতে পোনা গ্রামে যাওয়ার সময় ভাটিয়াপাড়া ফ্লাইওভারের কাছে পৌঁছালে খুলনাগামী গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাসের চাপায় ঘটনাস্থলে আতিকা মারা যায়। রুমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী ১০০ বেড হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft