রাজারহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো যুবকের
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মে, ২০২২, ৪:০৯ পিএম আপডেট: ০৮.০৫.২০২২ ৪:১০ পিএম


কুড়িগ্রামের রাজারহাটে মোটর সাইকেল দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। ৮মে সকালে রাজারহাট- তিস্তা রোডের ঘোড়া মারার ব্রিজ নামক স্থানে সকাল আনুমানিক সকাল ৭ ঘটিকার দিকে এই দুর্ঘটনা ঘটে। একাধিক প্রত্যক্ষদর্শী জানান তিস্তার দিক থেকে কুড়িগ্রাম অভিমুখে দ্রুত গতির একটি মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের ব্রিজ সংলগ্ন পিলারের সাথে ধাক্কা লাগে। 

আরোহী দুইজন গুরুতর আহত অবস্থায় এলাকাবাসি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডঃ সানাউল ইসলাম একজন কে মৃতঃ ঘোষনা করেন। মৃত যুবকের নাম ইমন আহত যুবক রায়হান তাদের বাড়ি কুড়িগ্রাম শহরের ব্যপারী পাড়া বলে জানা গেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যথাযথ আইনি প্রত্রিয়া সম্পন্ন করে মৃতঃ যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft