গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৫:৩৯ পিএম আপডেট: ২৮.০৪.২০২২ ৬:২৭ পিএম


জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ৮ টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি র‌্যালী  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এসে শেষ হয়। 

পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে জেলা আইনগত সহায়তা কমিটি প্রধান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও জেলা ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা,সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মাদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভ’ইয়া। 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুরিশ সুপার আ: রহমান, গোপালগঞ্জ বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ সুনীল কুমার দাস, সাধারন সম্পাদক এ্যাডঃ এম জুলকদর রহমান, লিগ্যাল এইড কর্মকর্তা নিয়াজ মোহাম্মাদ, সুফলভোগী অচিন্ত কুমার বিশ্বাস,  জিপি এ্যাডঃ দেলোয়ার হোসেন সরদার, পিপি এ্যাডঃ সুভাস চন্দ্র জয়ধর প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft