ফরিদপুরে শিকড়ের ঈদের খাদ্য সামগ্রী বিতরণ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৫:৩৬ পিএম


ফরিদপুর সদর উপজেলার অন্যতম প্রধান  মানবিক সংগঠন শিকড়ের উদ্যোগে অসহায় ও দু:স্থ্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের  খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে ।

বৃহস্পতিবার সকালে কানাইপুর উচ্চ বিদ্যালয়ে ১০০টি  দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন শিকড়ের সদস্যরা।
 ঈদে মানবিক সহায়তার  ১২তম কর্মসূচির আওতায় খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে  ১টি মুরগী, সেমাই এক প্যাকেট, ১ কেজি পোলার চাল, ৫০০গ্রাম চিনি,গুড়া দুধ এক প্যাকেট ও এক লিটার সোয়াবিন তৈল বিতরন করা হয়।

বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আজিজুর রহমান,  শিকড়ের প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন (প্রধান)  শফিকুল ইসলাম খোকন, শিকড় প্রতিষ্ঠাকালীন সদস্য মো: আশরাফুল আলম কাজল, মো: মোসাররফ হোসেন, প্রদীপ সাহা, মো: জাকারিয়া আসিফ ও আকলিমা খানম রনি, নীতি নির্ধারনী সদস্য মো: সবুজ মোল্যা,সাধারন সদস্য  শাওন পোদ্দার ও মো: সালাউদ্দীনসহ অন্যান্যরা । 

শিকড় এ পর্যন্ত ১০৬৬ টি পরিবারকে ঈদ উপহার দিয়েছে। শিকড় প্রতিষ্ঠাতা ও এ্যাডমিন (প্রধান)  শফিকুল ইসলাম খোকন বলেন, আমাদের লক্ষ বহুদুর, আস্তে আস্তে সে লক্ষে কাজ করছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft