মঠবাড়িয়ায় মসজিদে দানকে কেন্দ্র করে হামলা, আহত ২
পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৫:৪২ পিএম


জেলার মঠবাড়িয়া উপজেলায় মসজিদে দানকে কেন্দ্র করে হামলায় সাংবাদিকসহ ২ জন আহতর ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত সাংবাদিক মঠবাড়িয়া উপজেলার তালফাবাড়িয়া এলাকার এস এম মোস্তাফিজুর রহমান (৩৪) এবং তার পিতা এস এম সাইদুর রহমান (৬২)। এস এম মোস্তাফিজুর রহমান রাইজিংবিডি অনলাইনের ইংরেজী বিভাগের ডেক্স ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন এবং তার পিতা সাবেক সেনা সদস্য। 

বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ হামলার ঘটনার পরে মামলা হয়েছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল। আহত সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান জানান, বহুবছর যাবৎ আমাদের পারিবারিক সম্পত্তিতে কিছু গাছ ও জায়গা নিয়ে আমার চাচা নূর হোসন হাওলাদারের সাথে বিরোধ ছিল। 

এ নিয়ে তারা আমাদের পরিবারে দুই বছরে ৫ বার হামলা চালিয়ে হত্যা চেষ্টা করেছে। আমাদের এলাকার একটি মসজিদ নতুনভাবে সংস্কারের জন্য প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন। এজন্য সকলের সম্মতিতে সেই গাছগুলো দীর্ঘদিন কোন কাজে আসায় সেগুলো বিক্রি করা ১ লক্ষ ৬০ হাজার টাকা মসজিদের সংস্কারের কাজে দান করা হয়। 

সেই দান করা টাকা থেকে নিজের ভাগের অংশ হঠাৎ করেই আমার চাচা ফেরৎ চাইলে আমার বাবার সাথে সর্বশেষ বুধবার সন্ধ্যার পরে কথাকাটাকাটির সৃষ্টি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে আমার চাচা নূর হোসন হাওলাদার (৫২), চাচাত ভাই মো: সাইফুল ইসলাম রাব্বি (২২) ও মো: সাব্বির হোসেন (১৯) ও প্রতিবেশী জুলমত আলী খানের পুত্র সুলতান আলী খান (৪৮) তাদের লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের উপর হামলা করে। পরে আমাদের পিটিয়ে আহত অবস্থায় ঘরে আটকে রেখে লুটপাট চালায়। পুলিশ এসে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

পরে বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরনের প্রকৃয়া চলছে। অভিযুক্ত নূর হোসন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি জানান, এমন কিছুই ঘটেনি। আমার সাথে আমার ভাইয়ের এমন কোন বিরোধ নাই। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, হামলার ঘটনায় আহত এস এম সাইদুর রহমান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft