জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের সদস্য সচিবের
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৫:৩২ পিএম


সদস্য বিদায়ী পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের সদস্য সচিব মোঃ মহিউদ্দিন মহারাজ পুনরায় জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে দেশ, বঙ্গবন্ধু, তার পরিবারে নিহত সদস্যবৃন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে মহারাজ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে তিনি সহ অন্যান্য জেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ নিরলসভাবে কাজ করে যাবেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft