মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৫:২৯ পিএম



ঈদ উপলক্ষে মোংলা বন্দর জেটির শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের প্রশাশনিক ভবনের নিচ তলায় ৭শ শ্রমিক-কর্মচারীদের এ খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা। 

এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন)  মো. ইমতিয়াজ হোসেন ও  মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুলতান হোসেন খাঁন। 

ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের দেয়া খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২ কেজি পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, ২ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ১ কেজি মসুরের ডাল, ৫০০ গ্রাম গুড়া দুধ ও ১০০ গ্রাম কিচমিচ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft