ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৩:৫৪ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট সুহাতা নামক স্থানের ২১২ এর ৬/৭ ডাউন লাইনের মধ্যবর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান জানান, স্থানীয়রা সকাল সাড়ে ৮টায় রেললাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। 

পরে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। মরদেহটি অজ্ঞাত পরিচয় হওয়ায় আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে পরিচয় জানার জন্য।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft