পিরোজপুরে জেলা মৎস্যজীবী লীগের ইফতার মাহফিল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৩:৫৮ পিএম



জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত বুধবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার সাঈদুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অ্যাডভোকেট চন্ডী চরণ পাল। 

সংগঠনের জেলা কমিটির আহবায়ক চান সিকদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী আজম, নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, এ এসপি (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তরুজ্জামান ফুলু, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি চান মিয়া মাঝি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামিম,  কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, মাওলানা মীর মোঃ ফারুক আব্দুলাহ, জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোপাল বসু, বাবুল হালদার সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ইফতার পূববর্তী দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সকল শহীদ সদস্য এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয় করা সহ সমাজ, দেশ ও জাতির উন্নয়ন-সমৃদ্ধি কামনা করে বিশেষ করে দোয়া এবং মোনাজাত করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft