ধামইরহাটে
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাই সাইকেল বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৩:৫১ পিএম


নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২১-২২ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ধামইরহাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ১০০ জন প্রাথমিক শিক্ষার্থীর প্রত্যেককে ২৪শত টাকা, ৫০ জন মাধ্যমিক শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ জন শিক্ষার্থীদের ৯ হাজার ৬শত করে মোট ৭ লাখ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় মাধ্যমিক স্তুরের নারী ৩০ জন শিক্ষার্থীদের  বাইসাইকেলও বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, সমাজসেবা অফিসার সোহেল রানা, সঞ্চালক একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা পারগানা সেবান্তিয়ান হেমরম, সম্পাদক খুরশিদ পাহান, উপদেস্টা নরেন হাসদা, জিল্লু মার্ডি, আদিবাসী সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, সম্পাদক বিশ্বনাথ টুডু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft