লিবিয়ায় আটক ৪০০ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৪:৪৪ পিএম


লিবিয়ার ত্রিপোলির পূর্ব উপকূলীয় জেলা মিসারাতা থেকে অবৈধভাবে ইউরোপে যাবার প্রস্তুতির সময় ৫৩২ বাংলাদেশির মধ্যে ৪০০ জনের পরিচয় নিশ্চিত হয়েছে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের ভিন্ন ভিন্ন দুটি টিম আটককৃতদের সঙ্গে কথা বলেছে। দুইদিনে প্রায় ৪০০ জনের ইন্টারভিউ নেয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেছে যে, তারা বাংলাদেশের নাগরিক। যেহেতু তারা অবৈধভাবে গেছেন। ফলে তাদের  অনেকেরই পাসপোর্ট বা অন্য কোনও ডকুমেন্ট নেই।

এর মধ্যে ২৪৪ জন দেশে ফেরতে রাজি। তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র সচিব জানিয়েছেন যারা আসতে চায় তাদের ফেরত আনা হবে।

এর আগে গত ২৩ এপ্রিল তাদের আটক করে লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দীশিবিরে পাঠানো হয়। মাইগ্রেন্ট রেসকিউ ওয়াচ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, বাংলাদেশিদের সাথে আছে ৬ মিশরীয় নাগরিক, সুদানের একজন ও সিরিয়ার ৬ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft