বরিশালে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৪:৪৭ পিএম

বরিশাল ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ঈদ-উল-আজাহা উপলক্ষে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল প্রমুখ। 

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাল, তৈল, পেয়াজ, চিনি, লবন, সেমাই, দুধ ও কিসমিসসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft