করোনায় আক্রান্ত কমলা হ্যারিস
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৪:৫০ পিএম


করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে তিনি সুস্থ আছেন, কোনো উপসর্গ নেই। মঙ্গলবার (২৬ এপ্রিল) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

কমলার প্রেস সেক্রেটারি কিরস্টেন অ্যালেন বলেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের পিসিআর পরীক্ষায় করোনা পজিটিভ ফল এসেছে। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন এবং ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে অফিসের কাজ চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, পৃথক ভ্রমণসূচির কারণে সম্প্রতি প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির ঘনিষ্ঠ সংস্পর্শে যাননি কমলা হ্যারিস। করোনা  পরীক্ষার ফল নেগেটিভ এলেই কমলা হোয়াইট হাউসে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে, গত মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৭ বছর বয়সী কমলার স্বামী ডো এমহোফ। তবে স্বামী করোনায় আক্রান্ত হলেও সেই সময় নেগেটিভ ছিলেন কমলা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft