ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের এটিএম বুথ ভেঙ্গে টাকা লুটের চেষ্টা, আটক ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৪:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের এটিএম বুথ ভেঙ্গে টাকা লুটের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কোর্টরোড মোড়ে অবস্থিত ব্যাংক এশিয়ার বুথ থেকে তাকে আটক করা হয়। আশরাফ ইসলাম নামের ওই যুবক শহরতলীর পূর্ব নয়নপুর এলাকার আবুল ফয়েজ মিয়ার ছেলে। তিনি পেশায় ঔষধ ব্যবসায়ী। শহরের কলেজপাড়ায় নূর ফার্মেসী নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

ব্যাংক এশিয়া সূত্র জানায়, ওই যুবক বুথে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে বেধে ফেলার চেষ্টা করেন। তখন বাইরে থেকে অন্য নিরাপত্তাকর্মী বুথের ভেতর গেলে বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার দিলে আশাপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে এসে যুবককে আটক করে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। তবে ব্যাংক এশিয়ায় গিয়ে দেখা গেছে, সেখানে শাবল, স্প্রে রং, গ্লাবস, স্কচটেপ, চারটি লোহার রড় পেরেক, দুটি নতুন ব্যাগ ও একটি ছুরি পড়ে আছে।

আশরাফ জানান, তার দুই লাখ টাকা ঋণ আছে। তিনি সেই টাকা পরিশোধ করতে পারছিলেন না। তার বাবার নয়নপুরে তিনতলা বাড়ি এবং গ্রামে অনেক জমিজমা থাকলেও তাকে টাকা দিচ্ছিলেন না। তাই তিনি ২ লাখ টাকার জন্য বুথ ভাংতে চেয়েছিলেন। এজন্য ১৪০ টাকা দিয়ে শহরের জগত বাজার থেকে ছুরি কিনে এনেছিলেন। তিনি ধারনা করেছিলেন, গার্ডকে ছুরি ধরলে গার্ড তাকে বুথের চাবি দিয়ে দিবেন।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মী সাইফ হোসেন জানান, ওই যুবক বুথে ঢুকার পর তিনি তাকে ক্যাপ এবং মাস্ক খুলে বুথ ব্যবহারের অনুরোধ করে বাইরে বের হয়ে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে তাকে গলায় ছুরি ধরে ফ্লোরে ফেলে হাত বাঁধতে চাইছিলেন। এবং তার কাছে থাকা চাবি দিতে বলছিলেন। তখন সাইফ তার কাছে চাবি নেই বলে জানান। পরে তার অন্য সহকর্মী আসলে তিনি কৌশলে ছুরিটি ধরে ফেলেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft