সংখ্যালঘু নবদম্পতিকে জিম্মি রেখে চাঁদাবাজি, আটক ১
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৪:৩৫ পিএম

খুলনায় আবারও সংখ্যালঘু হেনস্তার শিকার। এলাকায় থাকতে গেলেও গুনতে হবে ৪০ হাজার টাকা। লবনচরা থানা এলাকায় রাজ‌মিস্ত্রি সুদীপ্ত ও তার স্ত্রী পিং‌কি মন্ডলকে জি‌ম্মি করে চাঁদাবা‌জিকালে একজনকে আটক করেছে পু‌লিশ। মঙ্গল বার (২৬ এ‌প্রিল) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই নবদম্প‌তিকে হ‌রিণটানা এলাকার বিলের মধ্যে আটকে রাখে ওই সন্ত্রাসীরা।  

জানা যায়, স্থানীয়রা জোট হয়ে তাদেরকে উদ্ধার করেন। খবর পেয়ে লবনচরা থানা পু‌লিশ ঘটনাস্থল থেকে আজাদ হাওলাদার নামের একজনকে আটক করেছেন। সে টুটপাড়া গেদনপাড়া এলাকার গ‌নি হাওলাদারের ছেলে। রাজ‌মিস্ত্রি সুদীপ্ত দৈনিক জবাবদিহিকে জানান,নগরীর ৩১নং ওয়ার্ডের মুজা‌হিদ পাড়ায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন। 

মঙ্গলবার (২৬ এ‌প্রিল) সকাল ৮টার দিকে ৮/৯ জন যুবক তাকে ও তার স্ত্রীকে ডেকে নিয়ে বিলের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে তাদেরকে জি‌ম্মি করে সাথে থাকা স্বর্নালঙ্কার নিয়ে নেয়। এছাড়া এলাকায় বসবাস করতে হলে আরও ৪০ হাজার টাকা চাঁদা দা‌বি করে ও প্রশাসনকে জানানো হলে ভয়ঙ্কর পরিণতি হবে বলে হুমকি দেয়ার অভিযোগে জানা যায়। 

এ‌বিষয়ে লবনচরা থানার অ‌ফিসার ইনচার্জ এনামুল হক বলেন, অ‌ভিযোগ পেয়ে একজনকে জিজ্ঞাসাবাদের জন‌্য আটক করা হয়েছে। প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদ চলছে। এঘটনায় জ‌ড়িত আরও ৭/৮ জন পলাতক রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft