ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৩:৫০ পিএম


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, দুপুরে সিলেট থেকে আসা ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে দুই বাসের কয়েকজন যাত্রী আহত হন। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটির উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft