মির্জাগঞ্জে আউশ প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ২:৪৩ পিএম


পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে উফশী আউশ ধানের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামৃল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনার উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। প্রণোদনা কর্মসূচীর আওতায় ২ হাজার ৮শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

 প্রত্যেক কৃষক  ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্র্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আবুল বাসার নাশির,কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব আলম স্বপন, রিপোটার্স ইউনিটির সভাপতি মো. ফারুক খান ও সহ-সভাপতি উত্তম গোলদারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft