খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র দোয়া মাহফিল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৩:৫৩ পিএম


বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ময়মনসিংহের গৌরীপুরে  বিএনপি’র  উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৬ এপ্রিল) স্থানীয় কলতাপাড়া বাজার এলাকায় গৌরীপুর উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) এমপি মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোঃ আজিজুল হক এ কর্মসূচীর আয়োজন করেন। এতে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ অংশগ্রহন করেন।

উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম.এ হান্নানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফেজ মোঃ আজিজুল হক, মহিলা দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য তানজিন চৌধুরী লিলি, উপজেলা বিএনপি’র নেতা এস.এম দুলাল, একেএম আব্দুল্লাহ, গৌরীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান মাহফূজ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নূরুজ্জামান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান আল আমিন, সদস্য সচিব আব্দুল কাদির, গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন আলম তারা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কৃষক দলের নেতা কামাল হোসেন বাবুল, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আলিম, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব চৌধুরী প্রমুখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft