নাটোরে ট্রাক উল্টে চালকের মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ২:২২ পিএম আপডেট: ২৭.০৪.২০২২ ২:২৫ পিএম


নাটোরের সিংড়ায় ভুট্টা বোঝাই ট্রাক উল্টে আবু সাঈদ (৪৫)নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। 

বুধবার(২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক ঝিনাইদহ মোল্লাপাড়া হামদপূর্ব পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাওনুর জানান, পঞ্চগড় থেকে ভুট্টা বোঝাই একটি ট্রাক ঈশ্বরদী যাচ্ছিল। বুধবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে যায়। এসময় ট্রাকটি উল্টে চালকের ওপর পড়ে গেলে চাপায় ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। পুলিশ চালকের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে গেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft