সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ২:২৬ পিএম


সিরাজগঞ্জের রায়গঞ্জে চেকপোস্ট বসিয়ে ১০ কেজি গাঁজাসহ কনক হোসেন (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। কনক হোসেন (২১) গাইবান্ধা জেলার মেঘডুমুর থানার রামচন্দ্রপুর এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে

বুধবার বেলা ১২টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ উপলক্ষে মহাসড়ক দিয়ে মাদক পাচাররোধে বুধবার ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার মেসার্স মাস্টার অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব-১২। 

এ সময় ঢাকা থেকে রংপুরগামী আল রশিদ ট্রাভেলসের একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চলিয়ে ১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন ও নগদ ৬ শ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft