বিএনপি চেয়ারপরসনের জনপ্রিয়তাই সরকারের ভয়ের কারণ : সালাম
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৭:২৯ পিএম

‘বিএনপি চেয়ারপরসনের জনপ্রিয়তাই সরকারের ভয়ের কারণ’ বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেছেন, ‘বিএনপি ভালো কাজ করেছে বলে এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন বেগম খালেদা জিয়া। সেই কারণে সরকার খালেদা জিয়াকে ভয় পায়।’

জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার খালেদা জিয়া ও রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় আবদুস সালাম এসব কথা বলেন।

সালাম বলেন, ‘র‍্যাব-পুলিশ সঙ্গে থাকার কারণে সরকার জনগণের কথা শুনতে পায় না। আপনার এমপি মন্ত্রীদের বলেন—র‍্যাব পুলিশ ছাড়া একটু ঘুরে বেড়াতে। দেখেন জনগণ কেমনে খামচায়া ধরে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের আহ্বায়ক বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছিলেন। গণতন্ত্রের জন্য প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন।’

বিএনপির এ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘১৯৯৬-এ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি যা যা করেছিলো, এখন যদি সেই তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হয়, তাহলে বিএনপিও সেই সব কাজ করবে।’

প্রতিবাদ সভায় উপ‌স্থিত ছি‌লেন যুবদল ঢাকা দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, যুবদল ঢাকা দক্ষিণ সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft