দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ৮২
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৭:২৫ পিএম


করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ৮১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২২ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৭৯ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার এক দশমিক শুন্য ৯ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে সাত হাজার ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় সাত হাজার ৩৭০টি।  

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft