রমজান শুরুর দিনক্ষণ জানাল মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশ
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৭:৩৫ পিএম


কিছু দেশ পবিত্র রমজান মাসের প্রথম দিন ঘোষণা করেছে। ব্রুনেই জানিয়েছে, শুক্রবার দেশটির আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল শনিবার (২ এপ্রিল) দেশটিতে শাবান মাস হবে। আর রোববার (৩ এপ্রিল) থেকে দেশটিতে শুরু হবে রমজান মাস।

মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে। দেশ দু’টিতে রমজান মাস শুরু হবে রোববার (৩ এপ্রিল) থেকে।

এদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল ফেসবুকে এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, অর্ধচন্দ্র দেখা গেছে এবং দেশটিতে পবিত্র রমজান মাস ২ এপ্রিল শনিবার থেকে শুরু হবে।

পবিত্র রমজান মাস শুরু কবে হবে তা নির্ধারতে আজ শুক্রবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। সৌদি আরবেও আজ চাঁদ দেখা কমিটি বৈঠক করবে।

মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই রমজান মাস একই দিনে শুরু হয়। সেক্ষেত্রে সৌদি আরবে চাঁদ দেখা গেলে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাকসহ বিভিন্ন দেশের আকাশ থেকেও চাঁদ দৃশ্যমান হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft