প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৪:৪৮ পিএম

ইন্দো-প্যাসিফিক কৌশল কোনো সামরিক জোট নয়। এর উদ্দেশ্যও সেটা নয়। এমনকি চীনপন্থী অঞ্চলের মধ্যেকার প্রতিযোগিতাও নয়। প্রকৃতপক্ষে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্বাতন্ত্র্য অঞ্চল হিসেবেই দেখা হয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে ইন্দো-প্যাসিফিক নিয়ে এক সেমিনারে এমন মন্তব্য করেন ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
তিনি বলেন, মূলত এটি একটি কৌশল। বিভিন্ন দেশের মধ্যে কোনোটিকে বেছে নেয়ানোর উদ্দেশ্যে প্রণয়ন করা হয়নি। কৌশলটির অন্যতম মূলনীতি হলো, প্রতিটি দেশই চাপ বা জবরদস্তি ছাড়াই নিজস্ব পথ বেছে নিতে সক্ষম হবে।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ইন্দো-প্যাসিফিক কৌশলটি এমন একটি অঞ্চল তৈরির এক ইতিবাচক ও সম্মিলিত রূপকল্প যার আওতায় সব দেশ তথা বাংলাদেশ, চীন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলের দেশেগুলোর প্রতিটি জেলাই উন্নতি লাভ করতে পারবে।
তিনি বলেন, ২১ শতকের প্রতিটি গুরুত্বপূর্ণ সমস্যা যেমন- জলবায়ু সংকট, বিশ্ব স্বাস্থ্য, প্রযুক্তির ভবিষ্যৎ এবং দেশগুলো স্বাধীনভাবে তাদের নিজস্ব পথ বেছে নিতে পারবে কিনা তার সবই ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে সম্পর্কিত।