আন্তর্জাতিক ইস্যুতে একাট্টা চীন-রাশিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ২:২৭ পিএম


গত কয়েকবছর ধরেই রাশিয়া ও চীন ক্রমশ কাছাকাছি এসেছে। ইউক্রেন নিয়ে সেই সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ, রাশিয়ার নিন্দা করা তো দূর, চীন এর জন্য পশ্চিমা দেশগুলির নীতিকেই দায়ী করেছে। তারা জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি বরং ভোটদানে বিরত থেকেছে।

চীনা গণমাধ্যম সিজিটিএন-এর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এখন চীনে। বুধবার (৩০ মার্চ) তার সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র বৈঠক হয়েছে।

সেখানেই ঠিক হয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো হবে এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে দুই দেশ এক সুরে কথা বলবে। দুই দেশের পক্ষ থেকে সেই ঘোষণাও দেয়া হয়েছে।

চীনে এখন আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলির প্রতিনিধিদের নিয়ে দুইদিনের বৈঠক চলছে। লাভরভ সেই বৈঠকেও যোগ দিয়েছেন।

ল্যাভরভের সঙ্গে বৈঠকে ওয়াং জানিয়েছেন, রাশিয়া তাদের বিরুদ্ধে জারি হওয়া আর্থিক নিষেধাজ্ঞার সফল মোকাবিলা করতে পেরেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী বিস্তারে আলোচনা করেছেন। দুজনেই মনে করেন, রাশিয়ার বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞায় কোনো ফল হয়নি। বরং এর ফলে পশ্চিমা দেশগুলিই বিপাকে পড়েছে।

রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো সীমা নেই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রাশিয়া-চীন সম্পর্কের কোনো সীমা নেই। তেমনই শান্তি প্রতিষ্ঠা করতে, সুরক্ষা নিশ্চিত করতে, দাদাগিরির বিরোধ করার ক্ষেত্রেও চেষ্টার কোনো সীমা নেই।

তিনি বলেছেন, চীন ও রাশিয়ার সম্পর্কের মধ্যে কোনো সংঘাত নেই, কোনো তৃতীয় পক্ষকে তারা টার্গেট করে না আর কোনো পক্ষে তারা ঝুঁকে নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft