ভান্ডারিয়ায় মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার
নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৯:১৩ পিএম


পিরোজপুরের ভান্ডারিয়ায় স্বপন ঢালী (৫৮) নামের এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার(৩০মার্চ)সকালে বাড়ির অদূরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত স্বপন ঢালী উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ তারাবুনিয়া গ্রামের অবিনাশ ঢালীর ছেলে এবং দুই সন্তানের জনক। এ বিষয়ে মৃত স্বপন ঢালীর স্ত্রী সান্ত¦না রায় জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি ঘর থেকে বের হন। বুধবার সকালে পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন আমাকে জানান। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft