৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৫:১৪ পিএম


৪০তম বিসিএসের চূড়ান্ত ফল চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২১৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর পিএসসি ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় । ২০১৯ সালের ৩ মে  প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। পরীক্ষায় অংশ নেন  
তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। ২০১৯ সালের ২৫ জুলাই পরীক্ষার ফল প্রকাশ হলে এতে পাস করেন ২০ হাজার ২৭৭ জন।

এবার বিসিএসে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়বে বলে জানানো হয়।

ফলাফল কমিশনের (www.bpsc.gov.bd) এবং টেলিটেকর (bpsc.teletalk.com.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএ এর মাধ্যমে ফল পাওয়া যাবে। ফল পেতে PSC40Registration Number Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি ম্যাসেজে ফলাফল পাওয়া যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft