প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৩:১৯ পিএম

বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে লেখা পড়ায় আগ্রহী ও উদ্বুদ্ধ করনের লক্ষে এবং স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগ বুধবার শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের মাঝে ৫০ হাজার কলম ও খাতা বিতরন কর্মসূচী গ্রহন করেছে।
বুধবার সকালে জেলা শহরের আফতাব উদ্দিন মহাবিদ্যালয়সহ বিভিন্ন স্কুল ও কলেজের সাধারন শিক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে এদিন ছাত্রলীগের নেতা কর্মীরা এসব শিক্ষা উপকরন বিতরন করেছে।
সাধারণ সম্পাদক জানান, পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীদের মাঝে আরও শিক্ষা উপকরনাদি বিতরনের কর্মসূচী রয়েছে। এসময উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, উপাধ্যক্ষ লুৎফর রহমান, শিরিনা আফরোজ সহ ছাত্রলীগের অভিরুজ্জামান অভিক, আহাদুজ্জামান অমি, আবদুল্লাহ আল যোবায়ের, তানভির রায়হান ও তাজরিদ দ্বীপ।