বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৩:১৫ পিএম



ভোলার বোরহানউদ্দিনে খোরশেদ আলম (৬৪) নামে এক পথচারি নিহত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে ভোলা-আঞ্চলিক মহাসড়কের আবুল মিয়ার বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। 

স্থানীয় সুত্র জানায়, ভোলা থেকে চরফ্যাশগামী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের গিয়ে ছিটকে পড়ে। এ সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা খোরশেদ আলম নামের এক পথচারিকে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ দুর্ঘটনার কারন অনুসন্ধান করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft