বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে : শিরীন আখতার এমপি
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৩:২৩ পিএম


ফেনী-১ আসনের সাংসদ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতাকে মানে না, মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। খালেদা জিয়া তাদের বিদেশী প্রভুদের কাছে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বুধবার (৩০ মার্চ) ফেনীর ছাগলনাইয়ায় চম্পকনগরে উঠান বৈঠকে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে রেকর্ডপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। পদ্মা সেতু, মেট্টোরেল, কর্ণফুলী টানেলসহ দেশের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়ন সারাবিশ্বে অবাক বিস্ময়।

শিরীন আখতার বলেন, উন্নয়নের নামে শুভঙ্করের ফাঁকি যেন না হয় সেজন্য সরকারকে আরো কঠোর হতে হবে। উন্নয়নের নামে লুটপাট ও দূর্ণীতের বিরুদ্ধে কঠিন হতে হবে। তিনি বলেন, দেশকে ভালবাসুন, জনগণকে ভালবাসুন, চুরি, দূর্ণীতি ও লুটপাট থেকে দূরে থাকুন।

দেশে চলমান দ্রব্যমূল্য বৃদ্ধি ও দূর্ণীতির বিরুদ্ধে জাসদ সবসময় সোচ্চার। তিনি সবাইকে দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। যে কোন অন্যায়, অপরাধ, অত্যাচার, নির্যাতন দলবদ্ধভাবে, সংগঠিতভাবে সবাইকে রুখে দিতে হবে।

শুভপুর ইউনিয়ন জাসদ সভাপতি আবুল বশরের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সমবায় সম্পাদক রোকেয়া সুলতানা আনজু, মুক্তিযোদ্ধা আবদুল হাই, রেজাউল করিম সরকার সোহাগ।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, জাসদ, আওয়ামী লীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে শিরীন আখতার এমপি আগামী দুই মাসের মধ্যে চম্পকনগর প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন। এছাড়াও চম্পকনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বহুতল ভবন নির্মাণ ও চম্পকনগরে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft