মোংলায় স্ত্রীকে ভাগিয়ে নেয়ায় বন্ধুকে খুন, পুলিশের কাছে স্বীকারোক্তি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৩:১১ পিএম



মোংলায় ফুসলিয়ে স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার কারণেই বন্ধু শাহিনকে খুন করেছেন মারুফ। গ্রেফতারের পর পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন মারুফ। স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ক্ষোভেই মারুফ সোমবার সন্ধ্যায় পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় শাহিনকে ছুরিকাঘাত করে খুন করেন মারুফ। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত শাহিনের বড় বোন খাদিজা বেগম। এরপর বুধবার সন্ধ্যায় খুলনার কয়রা থেকে মারুফকে আটক করে পুলিশ।

 এ ঘটনায় বুধবার বেলা সাড়ে ১১টায় হত্যা মামলার প্রধান আসামী মারুফকে হাজির রেখে থানায় সংবাদ সম্মেলন করেন পুলিশ। বাগেরহাটের মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, মারুফ ও শাহিন দুই বন্ধু ছিলেন। বন্ধুত্বের সুযোগে মারুফের স্ত্রীকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন বন্ধু শাহিন। মারুফ সেই কারণেই ক্ষোভে শাহিনকে খুন করেন।

এদিকে দুপুরেই মারুফকে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত থেকে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft