পত্নীতলায় নিজ বন্দুকের গুলিতে কৃষকের আত্মহত্যা
নওগাঁ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৩:০৭ পিএম



নওগাঁর পত্নীতলায় বুধবার সকাল সাড়ে ১০টায় নিজের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে নিজ বাড়িতে ইয়াকুব আলী (৫৫) নামে এক কৃষক আত্মহত্যা  করেছে। নিহত ইয়াকুব উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাংগা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। 

নিহতের পারিবার ও পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে স্বামী-স্ত্রী দুজনে বাড়ির বাহিরে উঠানে কাজ করছিল। এক পর্যায়ে নিহত ইয়াকুব বাড়িতে যায় এবং মাথায় নিজের লাইসেন্সকৃত বন্দুকের নল ঠেকিয়ে আত্মহত্যা করে। বাড়ির ভিতর গুলির শব্দ পেয়ে স্ত্রী দ্রুত বাড়ির ভিতরে ছুটে গিয়ে স্বামীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় নিহত ইয়াকুবের দুই ভাই বাড়িতে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। 

এ বিষয়ে পত্নীতলায় থানা অফিসার ইনচার্জ মো. সামসুল আলম শাহ বলেন, আত্মহত্যার কারণ তাৎক্ষনিক জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft