প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৩:০২ পিএম

পাচার চক্রের সদস্যরা অবৈধ ভাবে সার পাচার করছে এমন নিশ্চিত গোপন সংবাদের খবর জেনে শেরপুর থানা পুলিশ তড়িৎ অভিযান চালিয়ে পাচার চক্রের ৪ সদস্য সহ ৬০০ বস্তা( ইউরিয়া) অবৈধ সার আটক করতে সক্ষম হয়েছে। অবৈধ পথে পাচার কালে মহাসড়কের শেরপুর ধুনট মোড় এলাকা থেকে গত ২৯ শে মার্চ পাচার কাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।
পাচার চক্রের আটককৃত ব্যক্তিরা হলেন, দুই ট্রাকের ড্রাইভার ও হেল্পার, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মফিজুল ইসলাম (২৮), মিজানুর রহমান (৩৪), বাবলু আকন্দ (৩২), আব্দুল হালিম (২৮)।
পুলিশি অভিযানের সময় ট্রাকে থাকা অজ্ঞাত দুই-তিনজন সটকে পালিয়ে যায়। জব্দ কৃত ট্রাক দুইটির রেজি নং- ঢাকা মেট্রোঃ-ট-২২-২৮১৪ ও বগুড়া মেট্রোঃ ট-১১-১৯১৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, কালোবাজারীর উদ্দেশ্যে সারগুলো তারা ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল।
এ বিষয়ে শেরপুর থানার এসআই সাইফ আহমেদ জানান, আসামীদের আটক ও মালামাল জব্দ করার পর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫(১) ধারায় মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম গনমাধ্যমকে জানান, সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। মামলার তদন্ত চলছে।