গোপালগঞ্জে শেষ হয়েছে ফুটবল প্রশিক্ষণ কর্মসুচি
গোপালগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ২:৫৯ পিএম



জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ৫ উপজেলা থেকে বাছাই করা প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের নিয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষন কর্মসুচি গতকাল  মঙ্গলবার বিকেল ৫টায় জেলা শহরের  শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে  সার্টিফিকেট বিতরনের মধ্য দিয়ে শেষ হয়েছে।  

সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আলী নাঈম খান (জিমি), বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সদস্য নজরুল ইসলাম নান্টু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক  শাফিক আহমেদ ডিটু প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষনার্থীদের খেলাধুলার চর্চা আরো বেগবান করতে বলেন ।  তারা যেন ভবিষ্যতে বড় খেলোয়াড় হতে পারে এবং মাদক, মোবাইল, সমাজবিরোধী কার্যকলাপ থেকে দূরে থাকে তার জন্য দিক নির্দেশনা তুলে ধরেন। গত ২৩ মার্চ  জেলা শহরের  আনসার ও ভিডিপি খেলার মাঠে প্রশিক্ষন কর্মসুচি শুরু হয় । 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft