প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ২:৫৫ পিএম

বেসরকারী এনজিও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ রায়হান -উজ্জামান।
সেলপ এর উপজেলা অফিসার মো. ইদ্রিস আলী বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মোসাঃ মৌলি বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুনীল কুমার রায়,একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মিজানুর রহমান লাভলু, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন তালুকদার, সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, এনজিও প্রতিনিধি মোঃ কাওসার হোসেন,নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ রফিকুল ইসলাম ও সাংবাদিক কামরুজ্জামান বাঁধন প্রমূখ।
সভায় সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক,এনজিও প্রতিনিধি, নিকাহ রেজিস্ট্রার, যুবক-যুবতী ও গণমাধ্যম কর্মীসহ ২৫ জন নারী-পুরুষ অংশ গ্রহন করেন।