প্রকাশ: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ২:৫১ পিএম

নাটোরের গদাই নদীতে পূণ্যার্থীর অংশ গ্রহণে গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ মার্চ) সদর উপজেলার বাকশোর ঘাটে গদাই নদীতে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী পূণ্যস্নান উৎসব অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রায় ২০০শ' বছর ধরে দোল পূর্ণিমার ১২দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ পূণ্যস্নান উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী বাকশোর ঘাটে ভীড় জমাতে থাকেন। অন্য যে কোন স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশ গ্রহণ করে থাকেন। এছাড়াও রাতে আয়োজন করা হয় কালী পূজার।
উপলক্ষে বাকসোর ঘাট এলাকা গ্রামীন মেলায় রকমারী পসরা নিয়ে বসেছে মেলা। দূরদূরান্ত থেকে আসছে হাজার হাজার সাধু সন্যাসী ও দর্শনার্থীরা।
আয়োজক কমিটির সভাপতি কল্যাণ কুমার জানান, প্রতি বছরের মতো এবার পূণ্যস্নান অনুষ্ঠান হচ্ছে। করোনার কারণে গত দুই বছর তা করা সম্ভব হয়নি। প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা এই খানে সমবেত হয়ে গঙ্গাস্নান করেন।