ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ২:৪১ পিএম



ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাফি ভূইয়া (১৯) নামে এক যুবকে ছুরিকাঘাতে হত্যা করছে বখাটেরা। সোমবার রাতে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার নিয়ামুল ভূইয়ার ছেলে। 

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, স্থানীয় বখাটে প্রদীপ (২০), রাফি (২১) এবং শিমুল (২০) একটি মেয়েকে প্রায় সময়ই উক্তত্য করতো। সোমবার সন্ধ্যায় রাফি ভূইয়া ইভটিজিংয়ে প্রতিবাদ করে। এ নিয়ে বখাটেদের সাথে রাফির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করে প্রদীপ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft