প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ২:৩৭ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৮:৫৯ এএম

দীর্ঘ মেয়াদোত্তীর্ণ ফেনী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের নিকট থেকে আগামী ৩ দিনের মধ্যে জীবন বৃত্তান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম ও সহ-সম্পাদক জাফর আহম্মদ ইমন জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।
প্রসঙ্গত; ২০১৫ সালের ১৪ মে সালাহউদ্দিন ফিরোজকে সভাপতি ও জাবেদ হায়দার জজকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদের জন্য ফেনী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। আড়াই মাস পর ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এক বছরের স্থলে ৭ বছরেও নতুন করে সম্মেলন বা কমিটি গঠন না হওয়ার প্রেক্ষিতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।