রৌমারীতে পুলিশ কনস্টেবলদের আত্মহত্যা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ২:৪৬ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৯:১৪ এএম


আব্দুর রহিম (৩৮) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা যায়।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, আব্দুর রহিম জামালপুর সদর থানার ২ নং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত ২৮ মার্চে তিনি ২৮ দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে ঘন্টা খানেক পর রহস্যজনক ভাবে তার গোয়ালঘরের ধরনার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে কেন সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা সুনিদিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তার ঘরে স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পি জানান, আমার স্বামী অনেক দিন থেকে মানসিক রোগে ভোগছেন। আজ হঠাৎ তার গোয়ালঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান মোবাইল ফোনে জানান, আমার থানায় কনস্টেবল আব্দুর রহিম সে সুস্থ শরীরে থাকা অবস্থায় ছুটি নিয়ে তার বাড়িতে চলে যায়। 
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, পরিবারের লোকজন জানায় সে মানসিক রোগে ভোগছিলেন । পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মগে পাঠানো হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, নিহতের পরিবার সূত্রে জানতে পারি সে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে সে মৃত্যু বরণ করেন। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft