প্রকাশ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ২:৩৪ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে সালাম খান নামে এক প্রবাসীর স্ত্রী ও তার সন্তানকে পিটিয়ে ও কুপিয়ে শারীরিক জখম, শ্লীলতাহানি ও নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিন আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, ওই গ্রামের বাবুল, জাফর, দেলোয়ার, জাহিদ, রহমান দলবদ্ধ হয়ে প্রবাসী সালাম খানের বসত ঘরে ঢুকে তার স্ত্রী সেমালা আক্তার আসমা ও তার সন্তান নয়ন খানের উপর সন্ত্রাসী হামলা ও ভাংচুর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারও লুটে নেয়ার অভিযোগ ভুক্তভোগীদের।
সেমালা আক্তার আসমা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে।
আহতদের মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর অবস্থায় পওে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।