নাটোরে উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১০:০৪ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৮:৫৯ এএম



নাটোরের উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৮ মার্চ) রাত ৮টায় নাটোর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত নাটোরের উন্নয়ন চিন্তা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন
এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের পরিচালক এবং সাবেক চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল।

অনুষ্ঠানে সাংবাদিক কামাল মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী, দেশটিভি'র নাটোর জেলা প্রতিনিধি রণেন রায়, বিটিভি'র নাটোর জেলা প্রতিনিধি জালাল উদ্দিন, এসটিভি'র নাটোর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুল, প্রতিদিনের সংবাদ'র নাটোর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম নান্টু। এ সময় নাটোর প্রেসক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, রাজাকাররা চেয়েছিল দেশটাকে তাদের দখলে নিতে কিন্তু দেশের বীর সন্তানরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন। ৫০ বছরে আমরা অনেক এগিয়েছি, দেশে অনেক উন্নয়ন হয়েছে। মানুষ আসবে পৃথিবীতে আবার চলে যাবে এটাই নিয়ম। কিন্তু এর মধ্যেই মানুষকে যার যার জায়গা থেকে কিছু করতে হবে। মানুষ তার কাজের মাধ্যেই মৃত্যুের পর যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। এজন্য যার যার জায়গা থেকে নাটোরের উন্নয়নের জন্য কিছু করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft