মিঠামইন ও ইটনার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রাষ্ট্রপতি
প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৯:৫৫ পিএম

কিশোরগঞ্জের মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

সোমবার বিকেলে রাষ্ট্রপতি মিঠামইনে হাসানপুর ব্রিজ এবং চং নোয়াগাঁওয়ে বালিখোলা ফেরিঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। পরে, ইটনায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

এ সময় নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এছাড়া উজানধনু নদীর উপর বলদা ফেরিঘাট পরিদর্শন করেন রাষ্ট্র প্রধান। এসময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এবং পদস্থ  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঁচদিনের সফরে গতকাল কিশোরগঞ্জে যান রাষ্ট্রপতি। আগামী ৩১শে মার্চ তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft