সুন্দরগঞ্জে ‘রক্তঝরা মার্চ’ দেয়ালিকার মোড়ক উন্মোচন
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২১ মার্চ, ২০২২, ২:১৯ পিএম


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতার অর্জনের মাস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কবি, লেখক ও শিক্ষার্থীদের ছড়া-কবিতায় ‘রক্তঝড়া মার্চ’ ডিজিটাল দেয়ালপত্রিকার মোড়ক উন্মোচন ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ‘মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলা’ প্রাঙ্গণে ‘রক্তঝড়া মার্চ’ ডিজিটাল দেয়ালপত্রিকার মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ। 

সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি উপাধ্যক্ষ নাসরীন সুলতানা রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খন্দকার বাবলু মিয়া, সাহিত্য সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজান আহসান, সদস্য ইঞ্জিনিয়ার রুবেল মিয়া প্রমূখ।

 সহ-সভাপতি ছড়াকার কুশল রায়ের সঞ্চালনায় ছড়া-কবিতা পাঠে অংশগ্রহণ করেন সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম, দপ্তর সম্পাদক আনোয়ার রশিদ, সদস্য প্রদীপ রায়, ফাইয়াজ ইসলাম ফাহিম, সরকার হোজায়পা হাবিব, আল আমিন মোহ, মরিয়ম মুন, এরশাদুল আলম, হাবিবা জান্নাত সিনহা, অভিজিৎ রায় বাঁধন, অদিতি রায় কনা। এরআগে সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মরহুম এসএম আনোয়ারুল ইসলাম মুকুল ও সহ-সভাপতি মরহুমা জাহানারা আরজু রুবলীরসহ দেশের জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 





































« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft