যশোরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
যশোর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৭:০৩ পিএম



যশোরে অনুরাগ ইসলাম অপু (৩০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাতে যশোর সদর পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর শফিকুল আলম শহরের খালধার রোড থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

আটক অপুর বাড়ি খালধার রোড এলাকায়। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী পাচার, ডাকাতি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  অপুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আটক অপু একজন চিহ্নত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা, ধর্ষণ, নারী পাচার, ডাকাতি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। আটক অপুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft