প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৭:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাত লক্ষ টাকার ইয়াবার চালান সহ দুই জন চিহ্নিত মাদক কারবারি কে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা।
গতকাল (২০ মার্চ) শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের উত্তর নোয়ামুড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে আখাউড়া থানা পুলিশ।
আটকৃতরা হলেন মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামুড়া গ্রামের বাসিন্দা সুমন (২৬) ও হৃদয় (২২)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মিজানুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা তাদেরকে আদালতে প্রেরন করা হইয়াছে। মাদকবিরোধী এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।