প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৭:০১ পিএম আপডেট: ৩০.০৩.২০২২ ৮:৩৭ এএম

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। রোববার সকালে জেলা সদরের দুইট স্থানে এসব দূর্ঘঘটনা ঘটে।
নিহতরা হলেন বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রনজিৎ সরকার (৬৫), সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও একই গ্রামের মনজেল মজুমদার (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা ভাটারামতলায় রাস্তা পার হবার সময় মাগুরামুখি একটি বাসের ধাক্কায় রনজিৎ সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে যশোর খুলনা মহাসড়কের পদ্মবিলায় চাইনা প্রকল্পের সামনে মোটরসাইকেল ওভারটেক করার সময় ট্রাকের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী সাইফুর ও মনজেল গুরুতর আহত হন। তাদেরকে যশোর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুরের ভাইপো আসাদুজ্জামান জানান, আহত হবার পর আমরা তাদেরকে হাসপাতালে আনি। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তারা মারা যান। অন্যদিকে আজ সকাল ৯টার দিকে দুটি ট্রাকের সংঘর্ষে রাজিব হোসেন (৩৪) একজন চালক গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি শহরের কাজিপাড়ায়।
কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর শুনেছি। লাশ পোস্টমোটেমের জন্য হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।