শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৫
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৬:৫৬ পিএম


নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় মালবাহী জাহাজ 'এম ভি রুপসি'র ধাক্কায় ডুবে গেছে যাত্রীবাহী লঞ্চ 'এম এল আফসার উদ্দিন'। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছে আরও অনেকে।
রবিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে লঞ্চডুবির এ ঘটনা ঘটে। খবর পেয়ে নৌপুলিশের উদ্ধারকারী দলসহ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি। ডু্বে যাওয়া লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি লঞ্চটিতে প্রায় শতাধিক যাত্রী ছিল, তাদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। তবে, বিআইডব্লিউটিএ বলছে, ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চকে সিটি গ্রুপের রূপসী-৯ কার্গো ধাক্কা দিলে লঞ্চটি ডুবে যায়। ঘটনাস্থলে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ উদ্ধারকাজ শুরু করেছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft