সৈকতে ভেসে আসছে মৃত সামুদ্রিক মাছ
প্রকাশ: রোববার, ২০ মার্চ, ২০২২, ৬:৫৪ পিএম

সমুদ্র সৈকতে ভেসে আসছে নানা প্রজাতির সামুদ্রিক মৃত মাছ। সৈকতে হঠাৎ করে মাছ ভেসে আসায় পরিবেশ কর্মী ও জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে সাগরের ঢেউয়ের সঙ্গে এসব মাছ ভেসে আসতে দেখা যায়।

রোববার (২০ মার্চ) সাগর পাড়ের লোকজন জানিয়েছেন, সৈকতের দরিয়া নগর পয়েন্টে মরা মাছ দেখা যাচ্ছে। ভেসে আসা মাছগুলোর মধ্যে বড় আকারের মাছ নেই। সবই ছোট আকারের মাছ।

স্থানীয়রা বলছেন, ছোট জাল ব্যবহার করে মাছ শিকার করায় একসঙ্গে অনেক মাছ ধরা পড়ায়, এসব মাছ সাগরে সাগরে ফেলে দিয়েছিল জেলেরা। তবে পরিবেশকর্মীদের মতে, সাগরে বিপর্যয়ের কারণেই এই ঘটনা ঘটছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft